করোনায় আক্রান্ত একাত্তরের গেরিলা যোদ্ধা ‘বিচ্ছু জালাল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৪:৫৩| আপডেট : ২৩ মে ২০২০, ১৫:০২
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল। শনিবার তার পারিবারিক সূত্রে এ তথ্য মিলেছে। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার হবে বলে জানা গেছে।

তিনি একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন।

একাত্তরে কিশোর বয়সে বাড়ি থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জহিরউদ্দিন জালাল। তখন ঢাকার আজিমপুর ওয়েস্টএন্ড হাই স্কুলে নবম শ্রেণিতে পড়তেন। যুদ্ধে যাওয়ার পর তার ডানপিটে ও সাহাসী ভূমিকা দেখে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ তাকে 'বিচ্ছু জালাল' বলে ডাকতেন। সেই থেকে তিনি এই নামেই বেশি পরিচিতি পান।

জহিরউদ্দিন জালাল বলেন, বেশ কয়েকদিন ধরে তিনি নিউজমোনিয়ায় ভুগছিলেন। পরে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে পজেটিভ ফলাফল আসে। তিনি বলেন, `প্রথমে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও তারা রাখেনি। গত তিন দিন আগে আমি স্কয়ার হাসপাতালে ভর্তি হই।’

শারীরিক অবস্থা দুর্বল হলেও তিনি এখনো অক্সিজেন ছাড়া নিজেই শ্বাস নিতে পারছেন।

(ঢাকাটাইমস/২৩মে/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার, অসংখ্য প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে
যুক্তরাজ্যে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার, চীনে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতায় জোর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা