গুলিবিদ্ধ আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ মারা গেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ০৯:২৭
অ- অ+

রাজধানীর রামপুরায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশ’ (৫৫)। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই তার অবস্থা ছিল আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত তিনি মারা যান।

এর আগে গত ১২ জুন জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। হামলায় তার মাথায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গুলির ঘটনার পর থেকেই তার মৃত্যুর গুঞ্জন একাধিকবার ছড়িয়ে পড়ে। প্রথমে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়ায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময়ও বিভিন্ন মহলে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে প্রতিবারই পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি জীবিত আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সন্ধ্যার পর আবারও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সে সময় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলেও চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যান। দীর্ঘ সময় সিপিআর দেওয়ার পর সাময়িকভাবে তার শ্বাস-প্রশ্বাস সচল হলেও শেষ পর্যন্ত রাতেই তিনি মারা যান।

পুলিশ ও তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঘটনার বিভিন্ন দিক নিয়ে তদন্ত চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ দীর্ঘদিন ধরে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের পরিচিত নাম ছিলেন। ২০০২ সালে যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘ সময় কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান। মুক্তির কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে সশস্ত্র হামলার শিকার হন তিনি।

তার মৃত্যুর ফলে রাজধানীর অপরাধ জগতের আলোচিত একটি অধ্যায়ের অবসান ঘটলেও তাকে লক্ষ্য করে চালানো হামলার পেছনের পরিকল্পনাকারী ও হামলাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষ হলে গুলির ঘটনাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(ঢাকাটাইমস/২০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর
৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা
রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা