শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন ক্রিকেটার কাজল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৮:১৭
অ- অ+

শ্বাসকষ্টে ভুগে মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলোয়াড় ও খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক রিয়াজুল ইসলাম কাজল। বৃহস্পতিবার ভোরে যশোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার করোনা সংক্রমণ ছিল না বলে নিশ্চিত করেছে পরিবার।

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে গত আসরেও কাজলের নেতৃত্বে খেলেছে খুলনা দল। সম্প্রতি ক্রিকেট প্রশিক্ষক হিসেবে পথ চলা শুরু করেছিলেন তিনি। সবশেষ মৌসুমে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে খুলনা জেলা দলের প্রশিক্ষক ছিলেন। দলটিকে শিরোপাও এনে দিয়েছিলেন।

কাজল বেশ কিছুদিন ধরে অ্যাজমায় আক্রান্ত ছিলেন। বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করলে নিকটবর্তী হাসপাতালে নেয়ার পর তাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।

(ঢাকাটাইমস/২৮ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউগিনি প্রপার্টিজে হামলা: মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মিজানুর রহমান গ্রেপ্তার
মৌলভীবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
‘শুভ জন্মদিন আপা’ মন্তব্য, জাবির ছাত্রশক্তি নেতা রাব্বি বহিষ্কার, পুলিশের কাছে সোপর্দ
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি