প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মোস্তফা জুলফিকার হাসান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ১৭:৪৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন মোস্তফা জুলফিকার হাসান।
সোমবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, মোস্তফা জুলফিকার হাসানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































