সবুজবাগে কালভার্টের নিচে নারীর গলাকাটা মাথা ও দুই হাত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৩:৪১
অ- অ+

রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মাথা ও বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বাকি অংশের সন্ধান মেলেনি। পুলিশ বলছে, হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সবুজবাগের বাগানবাড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মাথা ও বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করে। উদ্ধার হওয়া অংশ দেখে এটি একজন নারীর মরদেহ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মরদেহের বাকি অংশ এখনও পাওয়া যায়নি।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলের সহায়তায় আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। একই সঙ্গে মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন কর্মসূচি ঘোষণা করলো ১১ দলীয় ঐক্য
সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের
সাভার মডেল থানার নতুন ওসিকে ঘিরে বিতর্ক, অতীত নিয়ে নানা অভিযোগ
‘নির্লজ্জ-বেহায়া’ আখ্যা দিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা