গাজীপুরে গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে গৃহকর্তা আটক

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২০:২১
অ- অ+

গাজীপুরের কাপাসিয়ায় পারভীন আক্তার নামে এক গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্তা টিটুকে আটক করেছে পুলিশ। আটক টিটু উপজেলার জুনিয়া গ্রামের বাসিন্দা।

নিহত পারভীন আক্তারের বাড়ি শ্রীপুর উপজেলার মাহাতাবপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে কাপাসিয়ার জামিরার চর এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, টাকা পয়সা দেয়াকে কেন্দ্র করে গৃহকর্তা টিটুর সঙ্গে পারভীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে টিটু তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পারভীনের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গৃহকর্তাকে আটক করেছে। এর আগেও টিটু নামে ওই গৃহকর্তা গৃহকর্মীকে মারধরের মামলায় কারাগারে বন্দি ছিলেন বলে জানান ওসি।

ঢাকাটাইমস/৩জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4