পাঁচ দিনে ভার্চুয়াল শুনানিতে ৬৫৪২ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ২০:৩৩
অ- অ+

সারাদেশের বিচারিক আদালত গত পাঁচ কার্যদিবসে ভার্চুয়াল শুনানি করে ৬ হাজার ৫৪২ আসামির জামিন মঞ্জুর করেছেন।

শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪ হাজার ৩৪০টি আবেদন নিষ্পত্তি করে ৬ হাজার ৫৪২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে ২৯ মে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল, ভার্চুয়াল আদালত গঠনের পর থেকে সারাদেশের সব বিচারিক আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১০ কার্যদিবসে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়।

এরপর থেকে বিচারিক আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

(ঢাকাটাইমস/৬জুন/এআইএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4