বোল্টনের বই প্রকাশ বন্ধের চেষ্টায় ব্যর্থ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২০, ০৯:০৮
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বই-এর প্রকাশ আটকের দেওয়ার জন্য যে অনুরোধ করেছিলেন বিচারক তা প্রত্যাখ্যান করেছেন।

আমেরিকার বিচার বিভাগের যুক্তি ছিল বইটিতে যেসব বিষয় রয়েছে তা ছাপানোর আগে যথাযথভাবে যাচাই করে দেখা হয়নি।

ওয়াশংটন ডিসিতে আমেরিকার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক রয়েস ল্যামবার্থ বলেছেন, বোল্টন আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়ে একটা জুয়া খেলেছেন এবং দেশকে ক্ষতির মুখে ফেলেছেন।

কিন্তু তিনি তার রায়ে বলেছেন, প্রকাশনাটিতে নিরাপত্তাজনিত যেসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে ইঞ্জাংশনই যে তার যথাযথ প্রতিকার যুক্তরাষ্ট্রের সরকার তা প্রতিষ্ঠা করতে পারেনি।

বোল্টনের বই - দ্য রুম হোয়্যার ইট হ্যাপেন্ড (যে ঘরে এসব ঘটেছে) বাজারে বেরোচ্ছে ২৩শে জুন। এই বইয়ে বোল্টন ডোনাল্ড ট্রাম্পকে এমন একজন প্রেসিডেন্ট হিসাবে তুলে ধরেছেন, যার সব সিদ্ধান্তের পেছনে উদ্দেশ্য একটাই- প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়লাভ।

এই বইয়ে বোল্টন যেসব দাবি করেছেন তার বেশিরভাগেরই ভিত্তি ব্যক্তিগত কথাবার্তা, ফলে সেগুলো যাচাই করা অসম্ভব। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই বোল্টনের এসব দাবি নস্যাৎ করার চেষ্টা করেছে। ট্রাম্প বলেছেন এই বই 'মিথ্যা কাহিনি এবং আষাঢ়ে গল্পে ভরা।

বইয়ে যেসব অভিযোগ বা দাবি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল:

  • প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যাতে জিততে পারেন তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাহায্য চেয়েছেন। তিনি লিখেছেন 'প্রেসিডেন্ট কৃষকদের ওপর গুরুত্ব দিয়েছেন এবং নির্বাচনী ফলাফল প্রভাবিত করতে চীনে সয়াবিন এবং গমের বিক্রি বাড়িয়ে দিয়েছেন'।
  • ট্রাম্প বলেছেন শিনজিয়াং এলাকায় উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বন্দী শিবিরে আটকে রাখার চীনা সিদ্ধান্ত সঠিক ছিল।
  • প্রেসিডেন্ট ট্রাম্প ফৌজদারি তদন্তকাজে নাক গলাতে আগ্রহ দেখিয়েছেন 'যেসব একনায়কদের তার পছন্দ, তাদের ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বলেছিলেন তিনি নিজে এই তদন্তের দেখভাল করবেন।
  • আমেরিকান নেতা বলেছিলেন, ভেনেজুয়েলা আক্রমণ করলে 'দারুণ' হবে এবং দক্ষিণ আমেরিকার ওই দেশটি 'আসলে মার্কিন যুক্তরাষ্ট্রেরই অংশ'।
  • প্রেসিডেন্ট ট্রাম্প জানতেন না ব্রিটেন পরমাণু শক্তিধর দেশ এবং একবার তার ঊর্ধ্বতন একজন সহযোগীকে জিজ্ঞেস করেছিলেন ফিনল্যান্ড রাশিয়ার অংশ কিনা।

ঢাকা টাইমস/২১জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০
অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
‘ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ’ নেপথ্যের কুশীলবদের গ্রেপ্তারে আরএমপিকে রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম