রেড ক্রিসেন্টের পরিচালক জাফর ইমামের বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ২১:৫৯
অ- অ+

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম শিকদারের বাবা আব্দুল জব্বার সিকদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বিকালে বার্ধক্যজনিত কারণে ঢাকায় তিনি মারা গেছেন। বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগরে দাফন করা হবে।

জাফর ইমামের বাবা বাংলাদেশ জুট মিল করপোরেশনের সাবেক কর্মকর্তা ছিলেন।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানউল্লাহ পিন্টু জানান, আব্দুল জব্বার শিকদারের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে। বৃহস্পতিবার সকাল নয়টায় গ্রামের বাড়ি মির্জাগঞ্জের শ্রীনগরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাফর ইমামের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু ও সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু, ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট’স ফোরামের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/০১জুলাই/বিইউ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে বাস-ট্রেন-স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৮৬
নাশকতার পরিকল্পনার অভিযোগে ডিবির অভিযানে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মানবিকতাই মানুষের শ্রেষ্ঠত্বের নিয়ামক
হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করল ইরান