গোপালগঞ্জে আরো ৩১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ১৬:৫২
অ- অ+

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন চিকিৎসকসহ ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৩০ জনে দাঁড়িয়েছে। জেলায় করোনা আক্রান্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫২ জন। জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৩৬৫ জন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, নতুন করে আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় সাতজন, টুঙ্গীপাড়ায় ১১ জন, কোটালীপাড়ায় পাঁচজন ও মুকসুদপুর উপজেলায় দুজন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশনে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলায় তিনজন, টুঙ্গীপাড়ায় তিনজন, কোটালীপাড়ায় একজন, কাশিয়ানি দুজন ও মুকসুদপুর উপজেলায় চারজন।

মোট আক্রান্তের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ২৩৩ জন, টুঙ্গীপাড়ায় ১৩৩ জন, কোটালীপাড়ায় ১২৬ জন, মুকসুদপুরে ১৮২ জন ও কাশিয়ানী উপজেলায় ১৫৬ রয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন গোপালগঞ্জ সদর উপজেলায় ৯৫ জন, টুঙ্গীপাড়ায় ৫৭ জন, কোটালীপাড়ায় ৬৮ জন, মুকসুদপুরে ১১৪ জন ও কাশিয়ানী উপজেলায় ১১৮ জন। মোট আক্রান্তদের মধ্যে ৪৫২ জন সুস্থ হয়েছেন, বাকী ৩৬৫ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৭২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় ৫৬৭১ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ আট জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা