চিতলমারীতে আরও নয়জনের করোনা শনাক্ত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ১৫:১৮
অ- অ+

বাগেরহাটের চিতলমারীতে গত ২৪ ঘন্টায় আরও নয়জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে উপজেলার এ নয়জনের রিপোর্ট আসে। এ নিয়ে উপজেলায় ৪০ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে চিতলমারীতে করোনা সংক্রমণ বেড়েই চলছে।এতে আতঙ্কিত এলাকাবাসী। যারা প্রতিদিন রাস্তায়-দোকানে আড্ডা দিত তারা ভয়ে এখন খরমুখো হয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে আরো কঠোর অবস্থানে যাবার চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। সচেতন মহলের কেউ কেউ চিতলমারীতে এখনই সার্বিক লকডাউন ঘোষণার দাবি জানিয়েছেন।

ঢাকাটাইমস/৯জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপসাগরীয় অঞ্চলে টানা সপ্তম দিনের মতো ইরানের পাল্টা হামলা
পূবাইলে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ট্রাম্প নিজে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে চান
সাবেক প্রশাসকের হিসাব নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিল ডিএনসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা