সিসিমপুরের গল্প নিয়ে দুরন্ত টিভিতে ‘রংবেরঙের গল্প’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৭:১৫
অ- অ+

শিশুদের জন্য সিসিমপুর নিয়ে আসছে শিক্ষামূলক নতুন আয়োজন, ‘সিসিমপুর রংবেরঙের গল্প’। টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি সিসিমপুরের রয়েছে অনেক অনেক গল্পের বই। এবার সিসিমপুরের গল্পের বইগুলো আসছে টেলিভিশন পর্দায়।

বইয়ের গল্পগুলোতে কন্ঠ আর মজার মজার সব অলংকরণ যোগ করে তা ভিন্নমাত্রায় পরিবেশন করা হবে শিশুদের জন্য। ফলে ছোট্ট বন্ধুরা সিসিমপুরের বইগুলোর দারুণ দারুণ সব গল্প শুনতে এবং দেখতে পাবে টিভির পর্দায়। আর যে অনুষ্ঠানে তা দেখতে পাবে তার নাম ‘রংবেরঙের গল্প’। প্রচারিত হবে দুরন্ত টিভিতে।

বিশেষ এই উদ্যোগ সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, “সিসিমপুর সবসময়ই শিশুদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে চায়। আমরা দেখেছি শিশুরা গল্প শুনতে অনেক পছন্দ করে। তার প্রমান পাই বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বই মেলায়।

শিশুদের এই চাহিদাকে মাথায় রেখে আমরা এই নতুন উদ্যোগ নিয়েছি। ‘রংবেরঙের গল্প’ অনুষ্ঠানটিতে সিসিমপুরের গল্পের বইগুলো ভিন্নমাত্রায় পরিবেশন করা হবে। আশাকরি আমাদের ছোট্ট বন্ধুদের ভালো লাগবে এবং তারা গল্পের বই পড়ায় আরো উৎসাহী হবে।”

১৭ জুলাই থেকে ‘রংবেরঙের গল্প’ অনুষ্ঠানে সিসিমপুরের গল্পগুলো ধারাবাহিকভাবে প্রচারিত হবে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার বিকেল ৫ টা ৩০ মি. ও রাত ৯ টায় দুরন্ত টিভির পর্দায়।

ঢাকাটাইমস/১৬জুলাই/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী