বেরোবির সেই কর্মচারীর কুশপুত্তলিকা দাহ করলেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ১৮:৫৪
অ- অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী সাংবাদিকদের নিয়ে কটূক্তিকারী সেই কর্মচারী খোরশেদ আলমের স্থায়ী বরখাস্তের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট সংলগ্ন পার্কের মোড়ে ওই কর্মচারীর কুশপুত্তলিকা দাহ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষার্থীরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থীদের জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়। সেখানে কিনা আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী আমাদের শিক্ষার্থী সাংবাদিকদের নিয়ে কটূক্তি করেছেন। যতদিন না পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্থায়ী বরখাস্ত করবেন ততদিন আন্দোলন চালিয়ে যাবে সাধারণ শিক্ষার্থীরা।’

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক শিক্ষকদের সংগঠন ‘নব প্রজন্ম শিক্ষক পরিষদ’র অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন বিবৃতি এবং শিক্ষার্থী সাংবাদিকদের হকার, পতিতা, কীট, কুলাঙ্গার বলে কটূক্তি করে খোরশেদ আলম তার ফেসবুকে পোস্ট দেয়। এর প্রতিবাদে সারাদেশে চলছে সমালোচনার ঝড়। বেরোবি ক্যাম্পাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এর তীব্র প্রতিবাদ, নিন্দা ও বিচার দাবি করেছেন।

তবে খোরশেদ আলম বলেন, ‘আমি যা কিছু করেছি (ফেসবুক স্ট্যাটাসে শিক্ষার্থী ও সাংবাদিকদের আপত্তিকর মন্তব্য) অফিসিয়াল প্রসিডিউর মেইনটেইন করেই করেছি। আমার কলাম, নিউজ লেখালেখি সবকিছু সম্পর্কে ভাইস চ্যান্সেলর স্যার জানেন। তাকে জানিয়েই সবকিছু করেছি।’

(ঢাকাটাইমস/২৯জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ
এবার মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি
৫০৬ কোটি টাকা বিদ্যুৎ বিলের ঘটনায় জিএম বরখাস্ত, গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ
আন্তর্জাতিক রিকভারি দিবস আজ