সাতক্ষীরায় সেফটি ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে তিনজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৭:১৬
অ- অ+

সাতক্ষীরায় সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে জেলার আশাশুনি উপজেলার পুঁইজালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের পুঁইজালা গ্রামের লক্ষীকান্ত সানার ছেলে ও পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫৬), একই গ্রামের পরিমল সানার ছেলে তপন কুমার সানা (৪০) ও সোনা দাসের ছেলে মদন দাস (৩০)।

নিহত জগদীশে সানার ছেলে চন্দন সানা জানান, তাদের সেফটি ট্যাংক পরিস্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে তার কোন সাড়া না পাওয়ায় বাবা জগদীশ সানা ওই ট্যাংকের ভেতরে দেখতে থাকেন। এরপর বাবার কোন সাড়া না পাওয়ায় তার চাচাত ভাই তপন সানা ট্যাঙ্কের ভেতর মুখ ঢোকান। কিছুক্ষণ পর তারও কোন সাড়া না পাওয়ায় তারা বুঝতে পারেন ট্যাংকের ভেতর বাতাসে অক্সিজেন কমে যাওয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে এ তিনজন মুমুর্ষ অবস্থায় অবস্থান করছেন। তবে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসক বিধান মণ্ডলের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি