টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:১৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও এসআরবি'র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে।

আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম ও মৃত সখিনা খাতুনের ছেলে।

সোমবার (৫ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টেকনাফ ২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গত ৪ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ আভিযানিক দল টেকনাফের নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় অবস্থান নেয়।

পরে ৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। রাত আড়াইটার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় যৌথ আভিযানিক দল তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত করা ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একজনকে আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, উদ্ধার অভিযানে বিজিবি; নিহত ২
মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত নিরাপত্তাকর্মী আটক
আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল
প্রধানমন্ত্রী দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র প্রতিমন্ত্রী