কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১৫:০৪
অ- অ+

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো চারজনের। তাদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাজী হায়ের ছেলে হারুনুর রশিদ (৬০), বরুড়া উপজেলার আশরাফের মেয়ে হালিমা (৭০), চৌদ্দগ্রাম উপজেলার হাজী আবদুল মাজিদের মেয়ে তানজিবেন্নেচ্ছা এবং সদর উপজেলার তাজ উদ্দিনের ছেলে গোলাম রহমান।

উল্লেখ্য, এ পর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৯৭ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৫৯৪ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ৯৯৭ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন।

(ঢাকাটাইমস/৪আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা