নোয়াখালীর ৪৬ প্রতিবন্ধী পেল চিকিৎসা সহায়তার চেক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ১৮:১০
অ- অ+

নোয়াখালীতে ৪৬ জন প্রতিবন্ধীকে চিকিৎসা সহায়তা হিসেবে জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক নিউরো-ডেভেলপমেন্টাল (এনডিডি) থেকে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ করা হয়।

এসময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খোরশেদ আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন, রুহুল আমিন বাশির প্রমুখ।

(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫