সৌদি যুবরাজকে মার্কিন আদালতে তলব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৩:০০| আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৩:২৯
অ- অ+

সৌদি আরবের সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার পক্ষ থেকে মামলা দায়েরের পর যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আমেরিকার একটি আদালতে তলব করা হয়েছে। মামলার আরজিতে সৌদি আরবের ওই গোয়েন্দা কর্মকর্তা অভিযোগ করেছেন যে, দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান তাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছেন। খবর আল জাজিরার।

আমেরিকার ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া কোর্ট গত শুক্রবার এই পরোয়ানা জারি করে। এর একদিন আগে সালমানের বিরুদ্ধে সা’দ আলজাবরি একটি মামলা দায়ের করেন। তিনিও সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার জন্য আমেরিকা ও কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ করেছেন।

মার্কিন আদালত সৌদি যুবরাজকে তলব করে বলেছে, 'যদি আপনি আদালতের তলবে সাড়া দিতে ব্যর্থ হন তাহলে আপনার বিরুদ্ধে জাজমেন্ট বাই ডিফল্ট অনুসরণ কর হবে এবং আপনাকে অভিযোগকারীর সমস্ত দাবি-দাওয়া পূরণ করতে হবে।'

ঢাকা টাইমস/১১আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, দাম চড়া
নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি, অন্যদের কে কোন পদে
ইলহান ওমরকে পদত্যাগ করতে বললেন ট্রাম্প
হঠাৎ অসুস্থ বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা, হাসপাতালে দুজন