চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ০৮:১৪| আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৮:১৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সুমন শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর মোড়লপাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে।

মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদত হোসেন জানান, সুমনসহ আরও কয়েকজন শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান সুমন। পরে তার সহযোগিরা মরদেহ নিয়ে ফিরে আসে। শিংনগর সীমান্তের ঘটনস্থলের ওপারে বিএসএফের দৌলতপুর ও শোভাপুর ক্যাম্প। তবে কোন ক্যাম্পের সদস্যদের গুলিতে মারা গেছে সুমন তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সুরুজ আলী জানান, স্থানীয়ভাবে তিনি ঘটনা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4