শিক্ষক নিয়োগে স্বচ্ছতার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১৮:৩৭
অ- অ+
ফাইল ছবি

কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর শিক্ষার্থীদের গড়ে তোলার কারিগর শিক্ষক। তাই শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ ও নিয়োগে স্বচ্ছতার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার মানোন্নয়নে সরকার কারিকুলাম পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করছে। শিক্ষার্থীদেরকেও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে যোগাযোগে দক্ষ, সমস্যা সমাধানে দক্ষ, সততা, নিষ্ঠা, পরমত সহিষ্ণুতা প্রভৃতি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।’

ডা. দীপু মনি বলেন, 'শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। প্রতিনিয়ত আমাদের জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবর্তন সাধিত হচ্ছে। শিক্ষকদের এ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদের ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে।'

এছাড়াও শুধু শ্রেণিকক্ষে পাঠদানের সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল অর্জনে শিক্ষকদের দিকনির্দেশনা দিতে তিনি আহ্বান জানান।

দীপু মনি বলেন, 'বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ছিল গণমুখী ও কর্মমুখী। তিনি কারিগরি শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মেনিফেস্টোতে সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করার অঙ্গীকার ছিল। বঙ্গবন্ধু চাইতেন অর্থাভাবে যেন কোনো ব্যক্তি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।'

তিনি আরও বলেন, 'বঙ্গবন্ধু বলতেন সুস্থ সমাজ নির্মাণে শিক্ষায় বিনিয়োগের চেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ আর নাই। তিনি শিক্ষায় জাতীয় উৎপাদনের শতকরা ৪ ভাগ বিনিয়োগের কথা বলেছিলেন।'

ভার্চুয়াল সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় সারা বাংলাদেশ থেকে স্বাধীনতা শিক্ষক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা যুক্ত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়েটে ২৯ দিন ধরে কমপ্লিট শাটডাউন, বন্ধ শিক্ষা কার্যক্রম
পতিত সরকারের আমলে আলেমদের অকথ্য নির্যাতন করা হতো: রাষ্ট্রপতি
দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি
তুলি এমপির ঘনিষ্ঠ শ্যুটার লেলিন গ্রেপ্তার