হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১২:৫৩
অ- অ+

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সেনারা কয়েক দফা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করে। খবর আরব নিউজের।

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা ও সামরিক অবস্থানে বিমান হামলা ও কামানের গোলা গোলাবর্ষণ করা হয়েছে। গাজা থেকে ছয়টি রকেট ছোঁড়ার পর ইসরায়েলি সেনারা হামাসের অবস্থানে হামলা চালায়। তবে জানা গেছে- হামাসের অবস্থানে কামানের গোলাবর্ষণ করার পরই হামাস ইসরায়েলে রকেট ছোঁড়ে। এসব হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজা থেকে রকেট ছোঁড়ার পর ইসরায়েলের নাহাল ওজ এবং অ্যালুমিমে সাইরেন বাজিয়ে লোকজনকে সতর্ক করা হয় যাতে তারা ক্ষেপণাস্ত্র আশ্রয়কেন্দ্রে চলে যায়।

ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজা থেকে ছোঁড়া রকেটগুলো কোথায় পড়েছে তিনি তা জানেন না তবে কোনো রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করা হয়নি।

ঢাকা টাইমস/২৯আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি