শেরপুরে নারী কয়েদির মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৩| আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৫
অ- অ+

শেরপুর জেলা কারাগারে এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম সুফিয়া বেগম। বুধবার রাত ১০টার দিকে খিচুনি রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

নিহত সুফিয়া জামালপুর জেলার বকশিগঞ্জের মেছেরচর গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী।

জেলার তরিকুল ইসলাম জানান, গত ২৬ আগস্ট শেরপুর সদর থানা পুলিশ জাল টাকা সংক্রান্ত একটি মামলায় সুফিয়া বেগমকে গ্রেপ্তার করে। পরে আদালতের আদেশে ওই নারী কারাগারে ছিলেন। বুধবার রাতে সুফিয়া খিচুনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫