দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৬
অ- অ+

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে, যা গতদিনের তুলনায় কম। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮১ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটিও গতদিনের সংক্রমণের সংখ্যার চেয়ে কম। তাদের নিয়ে দেশে মোট ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জনের দেশে করোনা শনাক্ত হলো।

শুক্রবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন।

গতকাল বৃহস্পতিবার দেশে ১ হাজার ৫৯৩ জনের দেহে করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া একই সময়ে করোনায় মারা যান আরও ৩৬ জন। সেই তুলনায় আজ করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে।

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর

করোনাভাইরাস এর সর্বশেষ

এই বিভাগের সব খবর
সৌদি আরবে শ্রমিক নির্যাতন বন্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপের আহ্বান সাইফুল হকের
১৩৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ ওয়েস্ট ইন্ডিজের, স্কোর ১৩৪/৪
ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার হাড়গোড় ও দেহাবশেষ উদ্ধার