মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক ১০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৬:০০
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের খবর পেয়ে শ্যমকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ওই ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা