করোনায় মানুষের জন্য ভিক্ষা করেছি: নাটোর মেয়র

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৭:০০
অ- অ+

সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস বলেছেন, করোনায় অসহায় মানুষের জন্য ৪০ লক্ষাধিক টাকা ভিক্ষা করেছি। কোনো দুর্যোগেই ঘরে থাকিনি। কারণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা যত বিপদই আসুক কখনও ঘরে বসে থাকে না।

বুধবার রাত ৯টায় সিংড়া পৌরসভার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন মন্ডবের পুরোহিত এবং সভাপতি ও সম্পাদকের মাঝে শারদীয় উপহার ও নগদ অর্থ দেয়ার অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

জান্নাতুল ফেরদৌস বলেন, জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র সেবক হিসেবে জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছি। আত্মীয়-স্বজন ও দল দেখিনি। সব সময় অন্যায়কে প্রত্যাখ্যান ও ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি।

অনুষ্ঠানে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সৃজন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বিশ্বনাথ সাহা, সাধারণ সম্পাদক নিলমনি সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল বিহারী দাস, সাধারণ সম্পাদক চাঁন মোহন হালদার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা, পৌর কাউন্সিলর দেদার হায়াত বেনু, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুল থানা যুবদলের সদস্য সচিবসহ গুলিবিদ্ধ ২
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি মাছউদ
রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে আইইডি সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা