গাজীপুরে লুণ্ঠিত মালামালসহ তিন ডাকাত গ্রেপ্তার

গাজীপুরে লুন্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর রাঙাবালি এলাকার কামাল প্রহলান, বরগুনার আমতলী এলাকার এনামুল হক ও বরিশালের মোলাদি এলাকার আলমগীর সিপাই। তাদের শুক্রবার গভীর রাতে শ্রীপুর থানা পুলিশের সদস্যরা মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত কিছু মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, প্রায় দুই মাস পূর্বে উপজেলার পুষাইদ শালবনের ভেতরের বরমী সড়কে গভীর রাতে পরপর কয়েকটি মোটরসাইকেলের গতি রোধ করে আরোহীদের মালামাল লুট করে ডাকাতরা। এই ঘটনার পর থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে তাদের মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































