টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠায়।
নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়েছে। তার পরনে ট্রাউজার ও কালো রঙ্গের টি শার্ট ছিল।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, অজ্ঞাত (৪৫) ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানার লাশ ঘরে রাখা হয়।
(ঢাকাটাইমস/১০নভেম্বর/পিএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































