মির্জাপুরে মাস্ক বিতরণ ও জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পরায় চার ব্যক্তিকে জরিমানা ও মাস্ক বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলার হাটুভাঙ্গা বাজারে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কয়েক দিন যাবত প্রচারণা চলে।
সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে হাটুভাঙ্গা বাজারে চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এসময় মাস্ক না পরায় চার ব্যক্তিকে ২০০ টাকা করে ৮০০ টাকা জরিমানা এবং কয়েকজনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
করোনা মোকাবেলায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































