সঞ্জয়ের সঙ্গে ছবি তুলে তোপের মুখে কঙ্গনা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১৩:০৬| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৩:০৮
অ- অ+

বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে ছবি তুলে, এরপর সেটা টুইটারে পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন আরেক আলোচিত ও বিতর্কিত তারকা কঙ্গনা রানাউত। তার বিরুদ্ধে উঠেছে ‘দ্বিচারিতা’র অভিযোগ। শুধু সাধারণ নেটিজেনরা নন, কঙ্গনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তার ভক্তরাও।

সম্প্রতি সঞ্জয়ের সঙ্গে তোলা ছবিটি টুইটারে পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘যখন জানতে পারলাম যে সঞ্জয় স্যার আর আমি হায়দ্রাবাদের একই হোটেলে রয়েছি, ওনার সঙ্গে দেখা না করে থাকতে পারলাম না। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলাম। তাকে আগের থেকেও বেশি সুন্দর আর স্বাস্থ্যবান দেখাচ্ছে। আমরা আপনার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি।’

সেই পোস্টটিকে আবার শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। তিনি লিখেছেন, ‘দেখা হয়ে ভালো লাগল। তোমার ভালোবাসা ও শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো কঙ্গনা।’

এই পোস্ট দেখার পর কঙ্গনার ভক্তরা লিখেছেন, ‘এতদিন আপনি এই মানুষগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বলে আপনাকে সম্মান করতাম। আজ আপনি সেটা হারালেন। আমাদেরকে হারালেন।’ কেউ আবার স্পষ্ট বলেন, ‘এটাকে দ্বিচারিতা বলে কঙ্গনা।’

একজন ব্যবহারকারীর মন্তব্য, ‘আদৌসঞ্জয় দত্তের শরীর খারাপ ছিল না। তিনি ‘সড়ক ২’ছবির প্রচারের জন্য অসুস্থতার নাটক করেছিলেন।’ আরেকজন লিখেছেন, ‘বলিউডে মাদক নেয়ার যে প্রবণতা সৃষ্টি হয়েছে, তার জন্য সঞ্জয় দত্তও দায়ী। তার সঙ্গে ছবি দেয়াটা অন্যায় হযেছে বলে আমি মনে করি।’ যদিও সঞ্জয় বা কঙ্গনা এসবের কোনো পাল্টা উত্তর দেননি।

সম্প্রতি সঞ্জয় দত্ত ক্যানসারের সঙ্গে লড়াই করে কাজে নেমেছেন। গত আগস্ট মাসে আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে করোনা বলে ভুল করা হয়েছিল। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার পরে অন্যান্য পরীক্ষা করে জানা যায়, তিনি ফুঁসফুসের ক্রনাসরে আক্রান্ত, যেটা তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে রয়েছে।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4