নিজের সাক্ষীতেই ফাঁসলেন মিথ্যা মামলার বাদী

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২০, ১৯:৩৬
অ- অ+

ভিন্ন ব্যক্তিকে পিতামহ দাবি করে তার সম্পত্তিতে ভাগ বসানোর চেষ্টা করেছিলেন বাদী। এ জন্য দেওয়ানি আদালতে মামলাও করেন তিনি। অবশেষে বাদীর সাক্ষীই তার সব জারিজুরি ফাঁস করে দেন।

মামলাটি ‘মিথ্যা’ প্রতিপন্ন হওয়ায় বাদীকে দশ হাজার টাকা জরিমানা করে তার মামলা খারিজ করে দিয়েছে আদালত। রাজশাহীর তানোর সহকারী জজ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন সোমবার এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, মমিন মণ্ডল নামে এক ব্যক্তিকে আপন পিতামহ দাবি করে তার সম্পত্তিতে অংশ চেয়ে তানোর সহকারী জজ আদালতে বাদী হয়ে ৫৩/১২ অপ্র মামলা করেন আইয়ুব আলী। বাদী তার মামলায় উল্লেখ করেন, মমিন মণ্ডলের সন্তান করিম বক্স ও এলাহী বক্স। করিম বক্স বাদীর বাবা আর এলাহী বক্স বাদীর চাচা। কিন্তু চাচা এলাহী বক্স বাদীর পক্ষে ওই মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতকে জানান, বাদী আইয়ুব আলীর পিতামহের নাম আলিম মণ্ডল (মমিন মণ্ডল নয়)। বাদীর চাচার সাক্ষ্যের সঙ্গে বাদীর দাবির আরও অনেক গড়মিল পাওয়া যায়। এছাড়াও পুরাতন খতিয়ান ও সাক্ষ্যপ্রমাণ থেকে বেরিয়ে আসে, যে মমিন মণ্ডলের সম্পত্তি গ্রহণের জন্য বাদী মামলা করেছেন, তার সন্তানের নাম মূলত হায়াত বক্স ও আতেজান।

এভাবে ভিন্ন ব্যক্তিকে নিজ পিতামহ দাবি করে মিথ্যা মামলা করায় আদালত বাদীর মামলা খারিজ করে দেন এবং বাদীর ওপর দশ হাজার টাকা খরচারোপ করেন। খরচার এই অর্থ বিবাদীপ্রাপ্ত হবেন বলে আদালত আদেশ দেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
আর্জেন্টিনা ম্যাচের আগে ডালাসে বন্যা, জরুরি সতর্কতা জারি
থানায় পর্যাপ্ত গাড়ি নেই, ব্যারাকে জায়গা নেই; তবু ইউনিফর্ম বদলে কতটা লাভ?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা