চুয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবস পালন

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২০, ১৫:০৪
অ- অ+

আজ ৭ ডিসেম্বর। চুয়াডাঙ্গা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে শত্রুমুক্ত হয় চুয়াডাঙ্গা। বাঙালির ইতিহাসে গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ। আর এই যুদ্ধে চুয়াডাঙ্গার মুক্তিবাহিনী অবদান ছিলো অপরিসীম। দিবসটিকে ঘিরে সোমবার সকাল থেকে থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার সকাল ৯টায় শহরের শহীদ হাসান চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে দামুড়হুদা উপজেলার নাটুদহে আট শহীদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যকম সংগঠক সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে সেখানেও শহীদদের মাগফেরাতে একটি দোয়া আয়োজন করা হয়।

৭১ এর ৬ ডিসেম্বর পাকবাহিনী মেহেরপুর থেকে ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে চুয়াডাঙ্গায় আসে। এদিকে চুয়াডাঙ্গার মুক্তিবাহিনীরা দর্শনার মিত্রবাহিনীর সাথে যোগ দিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের দিকে অগ্রসর হয়। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় শহরের মাথাভাঙ্গা ব্রিজ বোমা হামলায় উড়িয়ে দেয় হানাদার বাহিনী। কিন্তু দর্শনা থেকে আসা মিত্রবাহিনী ও চুয়াডাঙ্গার মুক্তিবাহিনী পৌছুলে ৭ ডিসেম্বর পাক হানাদার বাহিনীরা চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ছেড়ে কুষ্টিয়ার দিকে চলে যায়। শত্রুমুক্ত হয় চুয়াডাঙ্গা।

ঢাকাটাইমস/৭ নভেম্বর/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4