শনাক্ত পাঁচশ’র ঘরে নামলো, মৃত্যু ২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ১৫:৫৭| আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৬:৪৮
অ- অ+
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত রোগীর সংখ্যা কমে পাঁচশো’র ঘরে নেমেছে। তবে গত কয়েকদিনের তুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৫৭৮ জন শনাক্ত হয়েছেন। আর উল্লেখিত সময়ে মারা মারা গেছেন ২১ জন।

শনিবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত হন ৫৭৮জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩ জন। এ পর্যন্ত ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আর ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৫৫৬ জন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৮ জন।

মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১২ জন, ৫০-৬০ বছরের বেশি ৪ জন।

এ নিয়ে এ পর্যন্ত সরকারি হিসাবে করোনায় ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হলো।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা ৫ লাখ পেরিয়ে যায় সে বছরের ২০ ডিসেম্বর। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4