রাণীনগরে ইয়াবাসহ মাদককারবারি আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ২০:৫৩
অ- অ+

নওগাঁর রাণীনগরে আটটি ইয়াবাসহ আবু সাইদ (২২) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার পারইল ইউনিয়নের বোহার গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আবু সাইদ উপজেলার বোহার গ্রামের আব্দুল মমিনের ছেলে।

পুলিশ জানায়, রাণীনগর থানার পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গোপন সংবাদে উপজেলার পারইল বোহার এলাকায় অভিযান চালান। এসময় ইয়াবা বিক্রির জন্য বের হলে আটটি ইয়াবাসহ আবু সাইদকে আটক করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, আটক আবু সাইদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা