আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩১
অ- অ+

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিটি ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’

প্রতিযোগিতাটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত ছিল। এইচ এস সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কনটেস্ট ডিরেক্টর দায়িত্ব পালন করেন সি এস ই বিভাগীয় প্রধান মো. সাফায়েত হোসেন । ২১ ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে রাত ১০ টা পর্যন্ত ছয় ঘন্টা ব্যাপী কনটেস্ট প্লাটফর্ম ভার্চুয়াল জাজ এ প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওস্ময়, নাফিস ও মাহফুজুর।

১২ টি প্রোগ্রামিং প্রব্লেম এর মধ্যে ২টি প্রোগ্রামিং প্রব্লেম সল্ভ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
বিসিএস-ব্যাংকের চাকরি ছেড়ে নেত্রকোনায় প্রাথমিকের শিশুদের পড়াচ্ছেন বুয়েটের নায়লা
রূপগঞ্জে তিন গ্রামের ১২ সমাজের কবরস্থানে রাস্তা ও প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন 
নিউ গিনি প্রপার্টিজে হামলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন