পাঁচ যুগ্মসচিবকে নতুন দপ্তরে বদলি

প্রশাসনে যুগ্মসচিব পদমর্যাদার পাঁ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) শ্যাম কিশোর রায়কে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ ইন্সুরেন্স সেক্টর ডেভলোপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) নায়েব আলী মন্ডলকে ধর্ম মন্ত্রণালয়ে, তথ্য মন্ত্রণলায়ের জহুরুল হককে ভূমি মন্ত্রণালয়ে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মুহাম্মদ হিরুজ্জামানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের রেহানা ইয়াসমিনকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকাটাইমস /০১ মার্চ/এএ/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































