সেনবাগে গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ২২:০৩
অ- অ+

নোয়াখালীর সেনবাগ উপজেরার ডমুরুয়া ইউনিয়ন থেকে নার্গিস আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে এনায়েতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নার্গিস আক্তার ওই গ্রামের আবদুল মতিনের মেয়ে।

স্থানীয়রা বলছে, ২-৩ মাস আগে একই এলাকায় এক যুবকের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় নার্গিসের। কয়েক দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে সে। বিকালে বাবার বাড়ির লোকজনের অজান্তে ঘরে আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নার্গিস।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নার্গিস মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানিয়েছে তার পরিবার।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ
আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু
বাংলামোটরে কথা কাটাকাটির জেরে বহিষ্কৃত যুবদল নেতার গুলি, আহত ১
পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করে মানুষের আস্থা অর্জন করতে চাই: এসপি মীর মনির