সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন অনুসন্ধানে কাজ করবে শাবি

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৯:৫৬
অ- অ+

ভূমিকম্পের কারণে সিলেট নগরীর যেসকল ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে, তা অনুসন্ধান করে খুঁজে বের করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অভিজ্ঞ শিক্ষকরা। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে খোঁজে বের করে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবনের ঝুঁকিপূর্ণতা নিয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-কে পরামর্শ দেবে শাবিপ্রবি।

বুধবার সন্ধ্যা ৭টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সাথে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সিসিকের সাথে পরামর্শ ও সমঝোতা করা হবে এবং এ নিয়ে আগামী সপ্তাহে সিসিকের সাথে একটি এমওআই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হবে।

(ঢাকাটাইমস/১০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২
চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোন এআই টুলটি সেরা ও সাবস্ক্রিপশন ফি কত?
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি