লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২১, ২২:০৬
অ- অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় আইন অমান্য করায় ১ লক্ষ ১৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী এ জরিমানা করেন।

বুধবার দুপুরে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের হাজী বিরানি, বিভিন্ন ফার্মেসি, রেস্টুরেন্ট, মুদি দোকান, মাংসের দোকান ও স্টেশনারি দোকানে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা না থাকা, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের কারণে মোট ১৮ মামলায় ১ লক্ষ ১৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4