বিক্রেতা সংকটে দুই কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫৩
অ- অ+

দেশের পুঁজিবাজারে মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখি ধারায় লেনদেন চলছে। লেনদেন চলাকালীন সময়ে দর বেড়ে দুই কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার দাম বেড়ে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে সেগুলো হলো- খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং তমিজউদ্দিন টেক্সটাইল ।

জানা গেছে, গতকাল সোমবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দাম ছিল ১৫১.৯০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৬৭ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৫.১০ টাকা বা ৯.৯৪ শতাংশ।

খুলনা পাওয়ার: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৪৩.৪০ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪৭.৭০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.৩০ টাকা বা ৯.৯০ শতাংশ।

ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর
৮ মাসও হয়নি, ক্ষমতার জন্য ‘শকুনের দল’ অস্থির হয়ে গেছে: মো. তারেক রহমান
শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী
খুলনায় বিএনপি নেতাকে গুলি