আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৩
অ- অ+
ফাইল ছবি

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

প্রায় ১১ মাস পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বৈঠকে বসছে। আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়েছিল গত বছরের ৩ অক্টোবর।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭১ বাংলাদেশি
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮, সবচেয়ে বেশি ক্ষতি কক্সবাজার ও চট্টগ্রামে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা