মাদক মামলায় জামিন পেলেন মডেল মৌ

রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মাদক মামলায় এক বছরের জন্য হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মডেল মরিয়ম আক্তার মৌ।
বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান জামিনের বিষয়টি সাংবাদিকদের জানয়েছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
এর আগে গত ১৩ আগস্ট মাদকসহ গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌএর তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
১ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মৌ আক্তারের আটক করা হয়। পরে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদকের মামলা করা হয়।
পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ মূলত একই সংঘবদ্ধ চক্রের সদস্য। মডেলিংয়ের নামে তারা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে আপত্তিকর’ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা বা নানা সুবিধা আদায় করতেন।
ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এআইএম/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































