জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ১০:০৫| আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:৩২
অ- অ+

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। শনিবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস উইং জানিয়েছে, সকাল নয়টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবলুর মৃত্যু হয়।

জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে। এরপর বাদ এশা গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে মরদেহ দাফন করা হবে।

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু।

৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন সিলেটে অবস্থান করেন জিয়াউদ্দিন বাবলু। ঢাকায় ফিরে অসুস্থ বোধ করলে ও উপসর্গ দেখা দিলে ৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করালে পজিটিভ শনাক্ত হয়। ওই দিনই তাকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ না ফেরার দেশে চলে যান তিনি।

বাবলুর ব্যক্তিগত সহকারী জানান, তিনি আগে থেকে অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন। করোনা শনাক্তের পর ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।

ঢাকাটাইমস/২অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ
পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার, আছে ১০ মামলা
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা