সিকিমে নিষিদ্ধ প্লাস্টিকের পানির বোতল, বিকল্প বাঁশ

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২১, ১০:৪৪| আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৫:০৩
অ- অ+

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে বিভিন্ন দেশ। করোনা বিপর্যয়ের মধ্যে এবার পরিবেশ বাঁচাতে ভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারতের রাজ্য সিকিম। রাজ্যে প্লাস্টিকের পানির বোতল বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। এর বিকল্প হিসেবে বাঁশের তৈরি বোতল এবং অন্যান্য পরিবেশ রক্ষা করে এমন পাত্রে পানি সরবরাহ করবে রাজ্য সরকার।

সিকিম সরকার ঘোষণা করেছে যে, আগামী বছরের প্রথম দিন থেকে সিকিমে আর প্লাস্টিকের পানির বোতল পাওয়া যাবে না এবং এই জাতীয় কোনো বোতল নিয়ে রাজ্যে প্রবেশ করা যাবে না।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং জানিয়ে দেন, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত পানীয় জল দেওয়ার মতো প্রাকৃতিক পরিবেশ সিকিমের আছে। তাই বাইরে থেকে আর বোতল-বন্দি পানীয় জল নিয়ে আসার প্রয়োজন নেই। তার কথায়, এই উদ্যোগের ফলে সকলেরই লাভ হবে। বোতলের পানীয় জলের চেয়ে আরও স্বাস্থ্যকর জল সকলে পাবেন। এর পাশাপাশি প্লাস্টিক বর্জন করায় পরিবেশেরও উপকার হবে।

এর আগেই সিকিমের বেশ কিছু জায়গায় এই জাতীয় পানির বোতল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে রয়েছে উত্তর সিকিমের লাচেন। এবার গোটা রাজ্যেই এই নিয়ম চালু হতে চলেছে।

নিয়মটি চালু করার আগে রাজ্য সরকারের তরফে পানীয় জল বণ্টনের পরিকাঠামো উন্নত করা হবে বলেও জানানো হয়েছে। রাজ্যবাসী এবং পর্যটকদের কাছে যাতে প্রাকৃতিক পানি ঠিক ভাবে পৌঁছে যায়, তার ব্যবস্থাও এর মধ্যেই নেওয়া হবে।

ইতোমধ্যেই সিকিম ১০০ শতাংশ অরগ্যানিক রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। রাজ্যের কোনো জমিতেই চাষের জন্য রাসায়নিক সার ব্যবহার করা হয় না। নতুন এই সিদ্ধান্ত সিকিমকে আরও দূষণমুক্ত করবে বলে আশা সে রাজ্যের সরকারের।

ঢাকাটাইমস/০৫অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপিবিএনের ক্ষমতার পরিধি বাড়ছে, মন্ত্রিসভায় খসড়া আইন অনুমোদন
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন যিনি
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
বিমানবন্দরে দুই ভারতীয়ের ট্রলি থেকে ৫ কেজি কুশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা