সুকুক বন্ড ইস্যু করবে দেশবন্ধু পলিমার

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১৩:১৪
অ- অ+

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এবং স্ট্রাকচারিং স্পেশালিস্টসহ ইস্যু ম্যানেজার দ্বারা পরিমাণ নিশ্চিত করা হবে। যা ৫০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

সুকুক বন্ডের ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

ঢাকাটাইমস/১০অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজায় টানা ছুটি, কিন্তু সবাই পাবেন না—জেনে নিন কারা ছুটিতে থাকবেন
স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল, কারাগারে অতিরিক্ত পুলিশ সুপার
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধ: অর্থমন্ত্রী