বাউফলে কিশোরের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মিরাজ খান নামে এক কিশোরের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শিশুটির মায়ের অভিযোগ, ‘আমার ফুফাতো ভাইয়ের ছেলে মিরাজ খান সন্ধ্যায় মেয়েকে ডেকে নিয়ে হাতে ১০ টাকার একটি নোট দেয়। পরে ফুসলিয়ে ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে। এক প্রতিবেশী এ ঘটনা দেখে চিৎকার দিলে মিরাজ তাকে মারধর করে। পরে বুধবার রাতে মেয়েকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’
হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক আলকাস বলেন, ‘ধর্ষণের শিকার শিশুটির মা আমাকে বিষয়টি মুঠোফোনে জানিয়েছেন। তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া দিয়েছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘এ ঘটনায় ওই কিশোরকে আসামি করে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































