আরিয়ানের জামিনদার হন জনপ্রিয় এক নায়িকা! জানেন তিনি কে?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২১, ১৩:৫৫| আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৪:১৬
অ- অ+

মুম্বাইয়ের আর্থার রোড জেলে দীর্ঘ ২৮ দিন কাটানোর পর শনিবার সকালে ছাড়া পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এর আগে বৃহস্পতিবার মাদক মামলায় বোম্বে হাইকোর্ট থেকে তিনি জামিন পান।এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে ও বিশেষ কিছু শর্ত সাপেক্ষে এদিন জামিন দেওয়া হয় শাহরুখপুত্রকে।

তবে জানেন কি? আরিয়ানের জামিনে বিশেষ ভূমিকা পালন করেছেন বলিউডেরই জনপ্রিয় একজন নায়িকা। তিনিই শাহরুখপুত্রের জামিনদার হয়েছেন। কিং খানের একাধিক সিনেমার নায়িকা তিনি। আবার ব্যবসায়িক পার্টনার। নামটি এবার বলেই দেই। তিনি হলেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়িকা জুহি চাওলা। হিন্দুস্থান টাইমসের খবর, আরিয়ানের জামিনদার হিসেবে তার নামই লিপিবদ্ধ হয়েছে।

এই অভিনেত্রীর সঙ্গে শাহরুখ খানের খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব। জুহি চাওলা হচ্ছেন শাহরুখের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের কো-ওনার। অর্থাৎ, এই ক্রিকেট দলটির লাভ-ক্ষতিতে তারও একটা অংশ রয়েছে। এছাড়া শাহরুখের আরও কয়েকটি ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে জুহির নাম। স্বাভাবিক ভাবেই তাদের সম্পর্কটা একটু বেশিই গভীর। অন্যদিকে, জুহির মেয়ে জাহ্নবীর সঙ্গে আরিয়ানের ভালো বন্ধুত্ব।

প্রসঙ্গত, শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘ডর, রাম জানে’, ‘ইয়েস বস’, ‘ওয়ান টু কা ফোর’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি’ সিনেমাগুলোতে অভিনয় করেন। সবগুলো ব্যবসাসফল। এভাবেই শাহরুখ-জুহির বন্ধুত্ব। বর্তমানে তারা ব্যবসায়ীক পার্টনার। তাইতো বন্ধুর ছেলের বিপদে তার জামিদার হলেন নায়িকা।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিএমএম আদালতে ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী হাকিমকে মারধর, পুলিশের হাতে তুলে দিল জনতা
মোদির উপর ভর করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব: আবু হানিফ 
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপানি