স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২১, ১৬:০৩| আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬:১৪
অ- অ+

চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী একাডেমী স্কুল প্রাঙ্গণে তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুরে ওই স্কুলে বিদায় অনুষ্ঠান চলাকালে এই হামলার ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তন্ময় হাসান তপু (১৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় ও সহপাঠীরা জানান, রবিবার সকাল থেকে আল হেলাল ইসলামী একাডেমী স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠান অংশ নেয় ওই স্কুলের ছাত্র তন্ময় হাসান তপু। এসময় কে বা কারা তপুকে স্কুলের এক কোণায় ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার বন্ধুরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আরসালান জানান, তপুর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সঙ্গে তারই আরেক সহপাঠীর নারীঘটিত বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিল।সে ঘটনার জেরে এটা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঢাকা টাইমসকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4