স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পেল ‘বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:২০
অ- অ+

ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস-এর আয়োজনে ২৩ নভেম্বর অনুষ্ঠিত “গ্লোবাল সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১” অনুষ্ঠানে সাসটেইনেবল বিজনেস ক্যাটাগরিতে ‘বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ভারতের মুম্বাইয়ে ওয়ার্ল্ড সিএসআর ডে অ্যান্ড ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি-এর প্রতিষ্ঠাতা ও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ড. আর. এল ভাটিয়া-এর কাছ থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এই সম্মাননা গ্রহণ করেন।

১৩৮টি শাখাসহ সকল ব্যাংকিং কার্যক্রমকে কনভেনশনাল ধারার ব্যাংকিং থেকে সফলভাবে সম্পুর্ণ শরিয়াভিত্তিক ইসলামি ধারায় রূপান্তরের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড-এ ভূষিত হয় স্ট্যান্ডার্ড ব্যাংক।

সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান ভারতের “ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি”প্রতি বছর ব্যবসায়িক সক্ষমতা, নীতি, কৌশল এবং সাসটেইনেবিলিটি প্র্যাকটিস- এই সকল মানদণ্ডেরভিত্তিতে সারাবিশ্ব থেকে অল্পসংখ্যক যোগ্য প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করে। ২০২১ সালে সাসটেইনেবল বিজনেস ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক এই স্বীকৃতি অর্জন করল।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্ট্রির পূর্বাভাস
ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড: আইটি খাতে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প
বিশ্বকাপের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারালো স্বাগতিক কানাডা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা