তাড়াশে দেশীয় চোলাই মদসহ নারী কারবারি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:২৭
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ শ্রীমতি বালিকা সিংহ নামে এক নারী মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

গ্রেপ্তার মাদক কারবারি উপজেলার মাধাইনগর ইউনিয়নের সিংহপাড়ার মৃত বিরেন সিংহের স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন সংবাদে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামে শ্রীমতি বালিকা সিংহ বাড়িতে অভিযান চালায়। এসময় দেশীয় তৈরি ৮ লিটার চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
হরমুজ প্রণালি নিয়ে আবারও যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা, ঝুঁকিতে সমঝোতা স্মারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা