বরগুনায় ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২২, ১৫:০৫
অ- অ+

বরগুনায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত পাঁচজন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন- বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসির, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রহমান জুয়েল, পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান ও নাচনা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেন।

সভা পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক হাবিবুর রহমান।

শপথ গ্রহণকৃত নব নির্বাচিত চেয়ারম্যানগণ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4